আন্তর্জাতিক জলবায়ু পরিবর্তন সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী জলবায়ু পরিবর্তনের ক্ষতিপূরণ হিসেবে উন্নত দেশগুলোর কাছে আর্থিক সহায়তার দাবি জানিয়েছেন।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশগুলোর একটি। উন্নত দেশগুলোর কার্বন নিঃসরণের কারণে আমরা ভুগছি। তাই তাদের উচিত ক্ষতিপূরণ দেওয়া।