২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনের মাধ্যমে ভর্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ হয়েছে। এতে দেখা যায় সারা দেশে ১১ কলেজে ভর্তির জন্য আবেদন করেননি কোনো শিক্ষার্থী। এর মধ্যে বরিশাল শিক্ষা বোর্ডের ৯টি এবং চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ২টি কলেজ রয়েছে।
বুধবার (১৬ আগস্ট) রাতে কলেজ ভর্তির ফল প্রকাশ করা হয়।
বরিশাল শিক্ষা বোর্ডের কোনো আবেদন না পাওয়া কলেজগুলোর মধ্যে রয়েছে— কদভানু মেমোরিয়াল সেকেন্ডারি গার্লস স্কুল অ্যান্ড কলেজ, কাঠালিয়া সেকেন্ডারি গার্লস স্কুল অ্যান্ড কলেজ, পানপট্টি কলেজ, ই. জি. এস. শিখানিকেতন স্কুল অ্যান্ড কলেজ, পূর্ব জালাবাড়ি আদর্শ হাই স্কুল অ্যান্ড কলেজ, সেহাঙ্গল স্কুল অ্যান্ড কলেজ, পাজাখালি কলেজ, বরগুনা রেসিডেনসিয়াল মডেল কলেজ এবং শেখ হাসিনা মহাবিদ্যালয়।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের তালিকায় কোনো আবেদন না পাওয়া দুটি কলেজ হলো মোহাম্মদপুর স্কুল অ্যান্ড কলেজ এবং সেন্ট মার্টিন বিএন ইসলামিক স্কুল অ্যান্ড কলেজ।




