অদ্য আগস্ট ০৫, ২০২৬, রোজ বুধবার বিকাল ৫:০০ ঘটিকায় রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয় এর সংগীত বিভাগের প্রথম ব্যাচের (৮ম সেমিস্টার) শিক্ষার্থীদের উদ্যোগে এক মনোমুগ্ধকর সংগীত সম্মিলন "সুরের খেয়া'য় হাজার বছর"* প্রিয়াঙ্কা শুটিং জোন মিরপুর-আশুলিয়া, বেড়িবাঁধ, বিরুলীয়ায় অনুষ্ঠিত হলো। উক্ত সংগীত অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের অধ্যয়নরত শিক্ষার্থীরা দেশাত্মবোধক গান, রবীন্দ্র সংগীত ও আধুনিক গান পরিবেশন করেন।
উক্ত সংগীত অনুষ্ঠানে রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয় এর পুরোধা ব্যক্তিত্ব জনাব রবিন খান, ট্রাস্টি বোর্ডের সদস্য মে.জে (অবঃ) আবু সাঈদ মোঃ মাসুদ বিভাগীয় প্রধান সহ বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা , কর্মচারী, ছাত্র-ছাত্রী ও আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।




