ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)- স্কুল অব বিজনেস অ্যান্ড অন্ট্রপ্রনারশিপ (এসবিই)-এর জেনারেল ম্যানেজমেন্ট বিভাগ আনুষ্ঠানিকভাবে বৃহস্পতিবার (১৬ জুলাই ২০২৬) আইইউবির ডিএমকে লেকচার গ্যালারিতে ‘সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট’ মেজর চালু করেছে। অনুষ্ঠানে ‘ব্রিজিং একাডেমিয়া অ্যান্ড ইন্ডাস্ট্রি: মিট, কানেক্ট, লিড’ শীর্ষক এক প্যানেল আলোচনার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য দেন আইইউবির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান দিদার এ হোসেইন, উপাচার্য অধ্যাপক ম. তামিম, আইইউবির উপ-উপাচার্য প্রফেসর ড. ড্যানিয়েল ডব্লিউ. লুন্ড, এসবিই এর ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. রাইসুল আওয়াল মাহমুদ।
প্যানেল আলোচনা পরিচালনা করেন বিশ্বখ্যাত সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট বিশেষজ্ঞ এবং আইইউবির জেনারেল ম্যানেজমেন্ট বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. মামুন হাবিব। তিনি বর্তমান বৈশ্বিক ও প্রযুক্তিনির্ভর ব্যবসায়িক পরিবেশে সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের ক্রমবর্ধমান গুরুত্ব তুলে ধরেন। প্যানেল আলোচনা ও প্রশ্নোত্তর পর্বে অংশ নেন রহিমআফরোজের গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর ও সিইও নিয়াজ রহিম, এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন রশিদ, আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ-এর পরিচালক মির্জা সজিব রায়হান, এবং বিশ্বব্যাংকের পার্টনার ড. মো. মাহবুব আলম।
আলোচনায় আইইউবিতে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট মেজর চালুর তাৎপর্য, একাডেমিয়া ও শিল্পখাতের মধ্যে বিদ্যমান ব্যবধান দূর করার উপায়, বিভিন্ন শিল্পে সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের বিবর্তন, সমসাময়িক চ্যালেঞ্জ এবং এ খাতে সফল ক্যারিয়ার গঠনের জন্য প্রয়োজনীয় দক্ষতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
অনুষ্ঠানের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ড. হোসনে আরা আলী, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক এবং আমন্ত্রিত অতিথিবৃন্দরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইইউবির জেনারেল ম্যানেজমেন্ট বিভাগের প্রভাষক আফনান ইউসুফ এবং জেরিন মমতাজ চৌধুরী।
আইইউবিতে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট মেজর চালুঃ শিল্পখাতের শীর্ষ ব্যক্তিদের অংশগ্রহণে প্যানেল আলোচনা অনুষ্ঠিত
ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)- স্কুল অব বিজনেস অ্যান্ড অন্ট্রপ্রনারশিপ (এসবিই)-এর জেনারেল ম্যানেজমেন্ট বিভাগ আনুষ্ঠানিকভাবে বৃহস্পতিবার (১৬ জুলাই ২০২৬) আইইউবির ডিএমকে লেকচার গ্যালারিতে ‘সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট’ মেজর চালু করেছে।

আরও পড়ুন

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিরতে (ইউআইইউ) ‘ইকোনথন ২০২৬’ অনুষ্ঠিত

টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং ২০২৭’-বাংলাদেশের শীর্ষে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি

নোবেলজয়ী ইয়োন ফসের নাটক ‘সুসানাহ্’ প্রথমবার বাংলাদেশে মঞ্চস্থ করলো আইইউবি

উদ্যোক্তা দক্ষতা ও নেতৃত্ব বিকাশে আইএসইউতে ‘বিজভেঞ্চার ২০২৬'
সর্বশেষ
- ১৪১ শতাংশ মাধ্যমিক শিক্ষকের প্রশিক্ষণ নেই
- ২প্রেসিডেন্সি ইউনিভার্সিটি মেধায় ১০০ শতাংশ পর্যন্ত স্কলারশিপ দিচ্ছে
- ৩ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিরতে (ইউআইইউ) ‘ইকোনথন ২০২৬’ অনুষ্ঠিত
- ৪বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন
- ৫পাঠাও সেরা মার্চেন্ট সম্মাননা: টপ মার্চেন্টদের পুরস্কার হিসেবে ওমরাহ প্যাকেজ দিলো পাঠাও কুরিয়ার
১ / ২
সর্বাধিক পঠিত
- ১জেসিআই বাংলাদেশ ঘোষণা করল ‘৮ বল টুর্নামেন্ট ২০২৬: বিয়ন্ড দ্য ব্রেক’ সিজন ৪
- ২ গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার
- ৩বুয়েটের ভর্তি পরীক্ষায় ২০১২ সালে প্রথম, দ্বিতীয়, তৃতীয় হওয়ারা এখন কে কোথায়?
- ৪হাসপাতাল নির্মাণে ইরানকে প্রস্তাব বিরোধীদলীয় নেতার
- ৫কলকাতায় আ.লীগ নেতাকর্মীদের তোপের মুখে মোশাররফ করিম দম্পতি
১ / ২
